তিস্তার সমস্যা মেটাতে তোর্সা জলঢাকাসহ উত্তরবঙ্গের কটি নদীর পানিবণ্টনের বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে হওয়া এ বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানান মমতা নিজেই।
এদিকে রোববার শেখ হাসিনা তিস্তা প্রশ্নে মমতার সঙ্গে আলাদা করে কথা বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হmomota-tist-jpg-ed-75719ক।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বাধায় ছয় বছর ধরে আটকে তিস্তা চুক্তি। রাজ্যের মন গলাতে চেষ্টার ক্রটি রাখেনি ভারতের কেন্দ্রীয় সরকার। তারপরও আসছে না কাঙ্ক্ষিত ফল।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের একপর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও। সেখানেই উঠে তিস্তা প্রসঙ্গ।
বৈঠক শেষে মমতা জানান, তিস্তার সমস্যা সম্পর্কে শেখ হাসিনাকে বুঝিয়ে বলেছেন তিনি। তিস্তায় পানি নেই। বন্ধ হয়ে গেছে এনটিপিসির বিদ্যুৎকেন্দ্র। মিলছে না সেচের পানিও।
তিস্তার বিকল্প হিসেবে উত্তরবঙ্গের তোর্সা, জলঢাকাসহ চার নদীর পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
রোববার শেখ হাসিনার সম্মানের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর নৈশভোজেও অংশ নেয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবারো কথা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।
সকালে দিল্লি থেকে আজমির শরিফ জিয়ারতে যাবেন শেখ হাসিনা। ফিরে এসে পৃথক বৈঠকে বসবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *