টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজার অবসরের রেশ যেন কাটছেই না। এবার এ নিয়ে মানববন্ধন করলো দেশের সাধারণ ক্রিকেট ভক্তরা।
মাশরাফির অবসরের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও তাদের দাবি, নড়াইল এক্সপ্রেসের অবসর প্রক্রিয়া সুষ্ঠু ছিলনা।
শনিবার বিকেলে মিরপুর জাতীয় স্টেডিয়ামের সামনে ক্রিক প্লাটুন, দৌড়া বাঘ আইলো, ক্রিকেট ফ্রিক নামের তিনটি সংগঠনের ব্যানারে মানববন্ধনটির আয়োজন করা হয়। এতে উপস্থিত ভক্তদের অভিযোগ, দেশসেরা পেসার মাশরাফিকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে।
এছাড়া বিদায়কালীন তার প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয়নি বলেও মনে করছেন তারা। এ সময় ওয়ানডেতে তাকে দীর্ঘ সময় পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ভক্ত-সমর্থকরা। এছাড়া, কোচ হাথুরুসিংহের স্বেচ্ছাচারিতা বন্ধের আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *