5635নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামে দুস্থ্য ও ভূমিহীন সমাজ কল্যান সংস্থা (ডিবিএসকেএস) মাইক্রোফিন্যান্স সাপোর্ট প্রকল্প ডিবিএসকেএস এর প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন ও ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার গোধড়া খবিরের ঢালানে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ওসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারি অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লেখিত প্রকল্পের ইউরোপিয়া ইউনিয়নের দাতা সংস্থার প্রতিনিধি (লন্ডন)মি.মাইকেল বেরী,(অস্ট্রিলিয়ান) ডেভিট বার্থসওয়ার্থ সিইও। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এনজিও কনসালটিয়ামের চেয়ারম্যান ডঃএম,এন,ইসলাম,বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা খাতুন, সংস্থার প্রসাশনিক কর্মকর্তা এবি এম আব্দুস সোবাহান, নাজিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম,ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আ”লীগ নেতা সংকর চাকী প্রমূখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস সহ অন্যান্য অতিথিবৃন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন এবং দুস্থ্য ও ভূমিহীনদের মাঝে ঢেউটিন,সেলাই মেশিন,বস্ত্র সহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *