rtgbnযশোরের শার্শার বাগআঁচড়ায় ভিশন বাংলাদেশ- জেলা চোখের সেবা প্রকল্পের আওতায় আদ্-দ্বীন হাসপাতালের উদ্যেগে ও সাইট সের্ভাস, ন্যাশনাল আইকেয়ার সেন্টার ও বাগআঁচাড়া মটর শ্রমিক ইউনিয়নের সহযোগীতায় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হল রুমে শনিবার বিনামূল্যে চুর ছানি অপারেশন ক্যাম্প অনুষ্টিত হয়েছে। উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগআঁচড়া মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন মনি, সাধারণ সম্পাদক আনিসুর রহমান কিনা, শ্রমিক নেতা মজিবার রহমান, আব্দুর রশিদ, জামির হোসেন। বাগআঁচড়া প্রেস কাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল। এ সময় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন আদ্-দ্বীন হাসপাতাল যশোরের চিকিৎসক ডাঃ প্রশান্ত কুমার পোদ্দার, ডাঃ তরিকুল ইসলাম, পি এম আক্তারুজ্জামান ও কাউন্সিলার মোঃ মহসিন আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *