বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ফুটপাতের এক হোটেল ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান রাতের আধারে গুড়িয়ে দিয়েছে দুস্কৃতকারীরা। ওই ঘটনার পর থেকে হোটেল ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে। হোটেল ব্যবসা বন্ধ থাকার কারনে হোটেল ব্যবসায়ী তার পরিবার পরিজন নিয়ে ব্যাপক সমস্যায় মধ্যে দিনাতিপাত করছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কর্নিপাড়া মহল্ল¬ার হোটেল ব্যবসায়ী আমজাদ হোসেন দীর্ঘদিন থেকে পৌরসভার নিচা বাজারের ফুটপাতে হোটেলে ভাত, মাছ মাংশ বিক্রি করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত বুধবার তিনি হোটেল বন্ধ করে সন্ধ্যায় বাড়ী চলে যান। ওইদিন রাতের কোন এক সময়ে দুস্কৃতকারীরা নিচা বাজারের আমজাদ হোসেনের ভাতের হোটেলটি ভেঙ্গে তছনছ করে দেয়।
শুক্রবার সকালে আমজাদ হোসেনের লোকজন হোটেলে এসে দেখে, কে বা কারা হোটেলটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে হোটেল মালিক আমজাদ হোসেন বাজারে ছুটে আসেন এবং তার হোটেলটি মাটির সাথে গুড়িয়ে দেয়ার দৃশ্যটি প্রত্যক্ষ করেন।
মালিক আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, এলাকার কিছু অসাধূ ব্যক্তি আমার কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার করে ব্যর্থ হয়ে রাতের আঁধারে হোটেলটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। বিষয়টি তিনি স্থানীয় পৌরসভার মেয়র মহোদয়কে অবহিত করেছেন। তবে এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নিবেন বলে স্থানীয় সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক বলেন, বিষয়টি তিনি হোটেল মালিকসহ অন্যদের কাছ থেকে জানতে পেরেছেন। তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে হোটেল ভাঙ্গার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *