dfvcdsgসিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর থেকে ইয়াবাসহ এক নারি মাদক ব্যবসায়ি কে আটক করেছে সদর থানা পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান ৪জুলাই মঙ্গলবার রাতে সদর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই আলী জাহান,আজিম,জাফর ও ফারুক মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোছা লিপি খাতুন (৩২) নামে এক মাদক ব্যবসায়ি কে আটক করে। এসময় তার নিকট থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক লিপি পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনীর ফরিদের স্ত্রী। সদর থানার এস আই আলী জাহান বাদি হয়ে মাদক দ্রব্য আইনে লিপি খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *