ygyyনাটোররের গুরুদাসপুরের খুবজীপুর কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাদক বিরোধী র্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী র্যালী বেড় হয়ে খুবজীপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। অধ্যক্ষ আঃ হামিদ কমপ্লেক এর সামনে মানববন্ধন শেষে রাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান বাঁধন, পৌর ছাত্রলীগের সহসভাপতি শাকিল আহমেদ, ছাত্রলীগ নেতা আকরামুল ইসলাম, রুবেল সরকার, পলাশ আহম্মেদ, আবু তাহের, সালমান শুভ, তরুন, রানা প্রমূখ। বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *