মো: আকরাম খাঁন:- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রাম থেকে বিপুল পরিমান পরিমান মাদকদ্রব্যসহ সজল হোসেন (২২) ও সাজ্জাদ হোসেন ওরফে ইমন (২৫) নামের ২ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৬। সজল হোসেন ওই গ্রামের ঝান্টু মিয়ার ছেলে ও ইমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে। বুধবার সকালে তাদের আটক করা হয়। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে মাদক বেচা-কেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে র্যাব অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সজল ও ইমন নামের দুই চাচাতো ভাইকে আটক করে। এ সময় তাদের স্বীকারোক্তিতে ওই এলাকা থেকে সাড়ে তিন হাজার পিচ ইয়াবা ও তিনশত বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী সজল ও সাজ্জাদ ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র্যাব। Post navigation সিরাজগঞ্জের মাহমুদপুর থেকে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক দিনাজপুরে চুল বড় রাখার অপরাধে এক ছাত্রকে অমানবিক নির্যাতন