দিনাজপুর ঘোড়াঘাটে প্রেম করে বিয়ে অতঃপর স্বামী ৪১ দিন থেকে নিখোঁজ। জানা গেছে,ঘোড়াঘাট উপজেলা দনি দেবীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মাষ্টারের পুত্র কলেজ পরুয়া ছাত্র মোঃ নাইমুল হাসান একই উপজেলার শীধলগ্রাম (কাশিয়াতলা) গ্রামের জয়নাল আবেদীনের কলেজ পড়–য়া কন্যা জুমানা আবেদীনের সাথে প্রেমে পড়ে। অবশেষে তারা গত ৩০ মার্চ গাইবন্ধা পৌর কাজী অফিসে রেজিস্টিমূলে বিবাহবন্ধন হয়। ওই দিনে পলাশবাড়ী তার এক আত্মীয়ের বাড়ীতে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহের কাজ সু-সম্পন্য করেন। এছাড়া গত ৩ এপ্রিল গাইবান্ধা নোটারী পাবলিকে এফিডেভিটের মাধ্যমে বিবাহের ঘোষনাপত্রও করেন। এর পর শীধলগ্রাম (কাশিয়াতলা) গ্রামের বাড়ী ফিরে এসে ঘর সংসার করেন। গত ২৪ জুন নাইমুরের কাছে নাইমুরের মা ফোন করে। এবং মা ছেলের ফোন আলাপ হয়। নাইমুর মা ফোন আলাম করে নাইমুর তার বাবা-মার বাড়ীতে ফিরে যান। পরে দিন নাইমুর স্ত্রী জুমানা আবেদিনের সঙ্গে ফোনে কথা বলেন নাইমুর। এর পর থেকে স্ত্রী জুমানা আবেদিন আর স্বামী সঙ্গে আর কোন যোগাযোগ করতে পারছে না। স্বামী নাইমুর হাসাসের ফোনটি সম্পন্ন রুপে বন্ধ রয়েছে। এক পর্যায়ে স্বামীর বাড়ী দনি দেবীপুর গ্রামে গেলে স্বামীর পিতা-মাতা তাকে তাড়িয়ে দেন। জুমানা আবেদিনের ধারণা তার স্বামীকে স্বামীর পরিবারের লোক জন নজরবন্দী করে গোন করে রেখেছে। এব্যাপারে জুমানা আবেদিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডাইরি করেছে। Post navigation দিনাজপুর ফুলবাড়ী আলাদীপুর ইউনিয়ন নব নির্মিত ভুমি অফিস উদ্বোধন গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু