566পাবনার চাটমোহরে পানিতে ডুবে থানার উপ-পরিদর্শক (এসআই ) তৌরিদুল ইসলামের ছেলে তপু ইসলামের (১১) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের নার্সারি মোড় এলাকায় ভাড়া বাসার পাশের একটি পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
তপু স্থানীয় প্যারামাউন্ট ইন্টারন্যাশন্যাল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে ৩টার দিকে বৃষ্টির পানিতে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তপু। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে খোঁজাখুজি করতে থাকে।
পরে পুকুরে জেলেরা মাছের খাবার দেয়ার সময় তপুর লাশ ভাসতে দেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়।
পরে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, ওসি এসএম আহসান হাবীবসহ অনেকেই ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *