পাকা সড়কের প্রস্থ মাত্র ১০ ফুট হওয়ায় চাটমোহর উপজেলার তেনাচুড়া -কাটাখালী ব্যস্ততম পাকা সড়কটি দৈনন্দিন দুর্ঘটনার জনপদে পরিণীত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, কুষ্টিয়া ঈশ্বরদী রাজাপুর নাটোর বনপাড়া সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে চাটমোহর তথা ভাঙ্গুড়া ফরিদপুরের সাথে সহজ যোগাযোগের এই সড়ক। তাছাড়া স্থানীয় যোগাযোগের জন্য নছিমন করিমনের ভিড়ে পা ফালানো দায়। এদিকে বিশাল কাটাখালী হাটে সপ্তাহে দু’দিন রসুনের হাট বসায় ট্রাক ট্রাক রসুন ঢাকায় যায় এই সড়ক দিয়ে। এছাড়া এমনিতেই সড়কটির প্রস্থ কম, তার উপর বৃষ্টিতে রাস্তার দুধারের মাটি সরে মারাত্মক আকার ধারন করেছে। ফলে কোন গাড়ীকে সাইড একেবারেই দেওয়া যায়না। আবার কোথাও কোথাও ভেঙ্গে যাওয়ায় সড়কটির একেবারে বেহাল দশা হয়ে পড়েছে। ফলে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। বিষয়টি অনুধাবন করে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের রক্ষণাবেক্ষন তহবিল অথবা জরুরী ভিত্তিতে কোন তহবিল থেকে সড়কটির উভয় পার্শে অনন্ত ২ফুট করে ৪ফুট বৃদ্ধি করে চলাচলের উপযুক্ত করে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা প্রয়োজন। Post navigation জলঢাকায় মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : পকিয়া সভাপতি ও জিয়া সম্পাদক নকলায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি উত্তোলণ