sdfsdfশেরপুরের নকলায় আনুষ্ঠানিক ভাবে সমিতির অফিস কক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। ৭জুলাই শুক্রবার সন্ধায় পৌরসভাধীন ম্যানেজার মার্কেটস্থ ‘জালালপুর স্বপ্নতরী একতা সঞ্চয় সমিতি’র অস্থায়ী অফিস কক্ষে ওইসব ছবি টানানো হয়। এসময় উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও মোঃ রেজাউল করিম রিপন; যুবনেতা রফিকুল ইসলাম, উল্লেখিত সমিতির সভাপতি হযরত আলী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য শামীম আহমেদ, ৪নং পৌরওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, উদীয়মান যুবনেতা গৌড়দ্বার ইউনিয়ন যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী নাজমুল হুদা অনিক, বানেশ্বরদী ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী উজ্জল, গনপদ্দী ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী আব্দুল জলিলসহ পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও নৌকা প্রেমী দুইশতাধিক স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *