মো: আকরাম খাঁন: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার মানিকদিহি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মানিকদিহি গ্রামে ৩ কাঠা জমি নিয়ে ঐ গ্রামের নজরুল ইসলাম ও পাশ্ববর্তী বাজিপোতা গ্রামের মনিরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে নজরুল ইসলাম জমিতে ধান লাগাতে গেলে মনিরুল ইসলামের লোকজন এসে বাধা দেয়।

এতে উভয় পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম, আলামিন, মনিরুল ইসলাম, হাবিবুর ও নজরুল ইসলাম-২ আহত হয়। তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ওসি আহমেদ কবির জানান, এ বিষয়ে কেউ এখনো থাকায় অভিযোগ দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *