ওয়ারীতে যুবলীগের তিনজনকে গুলি

রাজধানী ঢাকার ওয়ারীতে যুবলীগের তিনজন নেতাকর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৯টার দিকে ওয়ারীর দক্ষিণ মুসন্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে তাদের আহতদের অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল (৩২), ওই ওয়ার্ডের ৩ নং ইউনিটের সভাপতি রবিন (৩০) ও যুবলীগকর্মী কাজল (৩৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে দক্ষিণ মুসন্দির একটি মাংসের দোকানে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাকর্মী বসে ছিলেন। সেসময় ৫-৬ জন মুখোশধারী যুবক সেখানে এসে তিনজনের পায়ে গুলি করে চলে যায়। এই যুবলীগ নেতারাসহ কয়েকজন সেখানে এলাকার কোনো একটি বিষয় নিয়ে দুপক্ষের সঙ্গে সালিশ বৈঠক করেন। বৈঠকের পর তাদের গুলি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, তিনজনই পায়ে গুলি লেগেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ওয়ারী থানার ওসি আজিজুর রহমান জানান, দক্ষিণ মুসেন্দিতে গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির