ম্যাচ জিতিয়ে র্যাঙ্কিং শ্রেষ্ঠত্বও ফিরে পেলেন কোহলি। এজবাস্টন টেস্টে ২০০ রানের পর ট্রেন্ট ব্রিজেও ঠিক ২০০ রান করেছেন বিরাট কোহলি। ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে গড়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের ইতিহাসসেরা টেস্ট রেটিংয়ের রেকর্ড ইংল্যান্ড সফরটা দুর্দান্ত কাটছে বিরাট কোহলির। সফরটা শুরুই করেছিলেন দারুণ এক সেঞ্চুরিতে। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ফিফটিও পেয়েছিলেন। লর্ডসে পুরো দলের ব্যর্থতার দায় থেকে শুধু মুক্তি পেয়েছিলেন কোহলিই। সেটা কেন, তা বুঝিয়ে দিয়েছেন ট্রেন্ট ব্রিজে, এবারও এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ঠিক ২০০ রান করেছেন। সেই সঙ্গে এজবাস্টনে যা পারেননি, সেটাও করে ফেলেছেন কোহলি; দলকে জিতিয়েছেন। দল জেতানোর এক দিন পর আরেকটি সুসংবাদ শুনেছেন কোহলি। টেস্ট র্যাঙ্কিংয়ে এক সপ্তাহের জন্য হারিয়ে ফেলা শীর্ষস্থান আবার ফিরে পেয়েছেন। এজবাস্টন টেস্টে করা ২০০ রানে এক লাফে রেটিং পয়েন্ট ৯১২ থেকে ৯৩৪-এ তুলে নিয়েছিলেন। তাতেই সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে র্যাঙ্কিং-সেরা হয়েছিলেন। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের সেরা রেটিং পয়েন্টও পেয়েছিলেন কোহলি। লর্ডস টেস্টে ব্যর্থতা তাঁর রেটিং নামিয়ে এনেছিল ৯১৯-এ। মার্চে কেপটাউন টেস্টের পর থেকে বল বিকৃতির দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা স্টিভ স্মিথ ৯২৯ পয়েন্টে স্থির থাকায় আবার চলে গিয়েছিলেন শীর্ষে। ট্রেন্ট ব্রিজে ম্যাচ জেতানো পারফরম্যান্সে শুধু শীর্ষস্থানই ফিরে পাননি, নিজের আগের রেকর্ডটাও ভেঙে ফেলেছেন কোহলি। বর্তমানে ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৯৩৭। আইসিসি রেটিং পদ্ধতিতে এটা সর্বকালের সেরাদের তালিকায় ১১তে তুলে এনেছে তাঁকে। মজার ব্যাপার, লর্ডস টেস্টে ব্যর্থতার পরও যে রেটিং ছিল কোহলির, ইতিহাসে অন্য কোনো ভারতীয় ব্যাটসম্যান সেটা ছুঁতে পারেননি। ১৯৭৯ সালে ওভাল টেস্টে ২২১ রানের ইনিংস দিয়ে দারুণ এক সিরিজের সমাপ্তি টেনেছিলেন সুনীল গাভাস্কার। দারুণ ফর্মে থাকার পুরস্কার পেয়েছিলেন রেটিং পয়েন্ট ৯১৬-তে তুলে। কোহলির আগে ৯০০ রেটিং তোলার প্রথম ও শেষ ভারতীয় ব্যাটসম্যান গাভাস্কার। ভারতীয় রেকর্ডের সেরা তিনটি রেটিং নিজের দখলে রাখলেও সর্বকালের সেরা দশে এখনো ঢোকা হয়নি কোহলির। ১৯৪৮ সালে অবসরের আগে ৯৬১ পয়েন্ট অর্জন করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। স্টিভ স্মিথ গত বছর সে রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন ৯৪৭ পয়েন্ট তুলে। এক পয়েন্টের জন্য শীর্ষ দশে ঢোকা হয়নি কোহলির। ৩০ আগস্ট শুরু হওয়া সাউদাম্পটন টেস্টে ট্রেন্ট ব্রিজের ফর্ম ধরে রাখতে পারলেই সেটাও করা হয়ে যাবে কোহলির। সেরা পাঁচ ব্যাটসম্যান রেটিং ব্যাটসম্যান দেশ ৯৩৭ বিরাট কোহলি ভারত ৯২৯ স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ৮৪৭ কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড ৮২০ ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৮১৮ জো রুট ইংল্যান্ড সর্বকালের সেরা পাঁচ রেটিং রেটিং ব্যাটসম্যান দেশ ৯৬১ ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ৯৪৭ স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ৯৪৫ লেন হাটন ইংল্যান্ড ৯৪২ জ্যাক হবস ইংল্যান্ড ৯৪২ রিকি পন্টিং অস্ট্রেলিয়া আরও সংবাদ Post navigation মমতাকে হিন্দুধর্ম ত্যাগের তাগিদ! চীন বাংলাদেশের এক নম্বর বাণিজ্যিক অংশীদার
ম্যাচ জিতিয়ে র্যাঙ্কিং শ্রেষ্ঠত্বও ফিরে পেলেন কোহলি। এজবাস্টন টেস্টে ২০০ রানের পর ট্রেন্ট ব্রিজেও ঠিক ২০০ রান করেছেন বিরাট কোহলি। ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে গড়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের ইতিহাসসেরা টেস্ট রেটিংয়ের রেকর্ড ইংল্যান্ড সফরটা দুর্দান্ত কাটছে বিরাট কোহলির। সফরটা শুরুই করেছিলেন দারুণ এক সেঞ্চুরিতে। এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ফিফটিও পেয়েছিলেন। লর্ডসে পুরো দলের ব্যর্থতার দায় থেকে শুধু মুক্তি পেয়েছিলেন কোহলিই। সেটা কেন, তা বুঝিয়ে দিয়েছেন ট্রেন্ট ব্রিজে, এবারও এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ঠিক ২০০ রান করেছেন। সেই সঙ্গে এজবাস্টনে যা পারেননি, সেটাও করে ফেলেছেন কোহলি; দলকে জিতিয়েছেন। দল জেতানোর এক দিন পর আরেকটি সুসংবাদ শুনেছেন কোহলি। টেস্ট র্যাঙ্কিংয়ে এক সপ্তাহের জন্য হারিয়ে ফেলা শীর্ষস্থান আবার ফিরে পেয়েছেন। এজবাস্টন টেস্টে করা ২০০ রানে এক লাফে রেটিং পয়েন্ট ৯১২ থেকে ৯৩৪-এ তুলে নিয়েছিলেন। তাতেই সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে র্যাঙ্কিং-সেরা হয়েছিলেন। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের সেরা রেটিং পয়েন্টও পেয়েছিলেন কোহলি। লর্ডস টেস্টে ব্যর্থতা তাঁর রেটিং নামিয়ে এনেছিল ৯১৯-এ। মার্চে কেপটাউন টেস্টের পর থেকে বল বিকৃতির দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা স্টিভ স্মিথ ৯২৯ পয়েন্টে স্থির থাকায় আবার চলে গিয়েছিলেন শীর্ষে। ট্রেন্ট ব্রিজে ম্যাচ জেতানো পারফরম্যান্সে শুধু শীর্ষস্থানই ফিরে পাননি, নিজের আগের রেকর্ডটাও ভেঙে ফেলেছেন কোহলি। বর্তমানে ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৯৩৭। আইসিসি রেটিং পদ্ধতিতে এটা সর্বকালের সেরাদের তালিকায় ১১তে তুলে এনেছে তাঁকে। মজার ব্যাপার, লর্ডস টেস্টে ব্যর্থতার পরও যে রেটিং ছিল কোহলির, ইতিহাসে অন্য কোনো ভারতীয় ব্যাটসম্যান সেটা ছুঁতে পারেননি। ১৯৭৯ সালে ওভাল টেস্টে ২২১ রানের ইনিংস দিয়ে দারুণ এক সিরিজের সমাপ্তি টেনেছিলেন সুনীল গাভাস্কার। দারুণ ফর্মে থাকার পুরস্কার পেয়েছিলেন রেটিং পয়েন্ট ৯১৬-তে তুলে। কোহলির আগে ৯০০ রেটিং তোলার প্রথম ও শেষ ভারতীয় ব্যাটসম্যান গাভাস্কার। ভারতীয় রেকর্ডের সেরা তিনটি রেটিং নিজের দখলে রাখলেও সর্বকালের সেরা দশে এখনো ঢোকা হয়নি কোহলির। ১৯৪৮ সালে অবসরের আগে ৯৬১ পয়েন্ট অর্জন করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। স্টিভ স্মিথ গত বছর সে রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন ৯৪৭ পয়েন্ট তুলে। এক পয়েন্টের জন্য শীর্ষ দশে ঢোকা হয়নি কোহলির। ৩০ আগস্ট শুরু হওয়া সাউদাম্পটন টেস্টে ট্রেন্ট ব্রিজের ফর্ম ধরে রাখতে পারলেই সেটাও করা হয়ে যাবে কোহলির। সেরা পাঁচ ব্যাটসম্যান রেটিং ব্যাটসম্যান দেশ ৯৩৭ বিরাট কোহলি ভারত ৯২৯ স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ৮৪৭ কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড ৮২০ ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৮১৮ জো রুট ইংল্যান্ড সর্বকালের সেরা পাঁচ রেটিং রেটিং ব্যাটসম্যান দেশ ৯৬১ ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ৯৪৭ স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ৯৪৫ লেন হাটন ইংল্যান্ড ৯৪২ জ্যাক হবস ইংল্যান্ড ৯৪২ রিকি পন্টিং অস্ট্রেলিয়া