রিয়েলকে নিয়ে ইমনের ঘরে সানি আজাদ

‘সবুজ বাঁচাও’ গানের রেশ কাটতে না কাটতেই আবারো নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী ও সাংবাদিক সানি আজাদ। এবার মেধাবী সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী রিয়ের আশিক’কে নিয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী ইমন খানের ঘরে ঢুকছেন তিনি। আগামী ৩১ ডিসেম্বর কন্ঠশিল্পী ইমন খানের অফিসিয়াল ইউটিউব চ্যনেল ‘আবর্তন মিডিয়া’ থেকেই সানি আজাদের ‘ভাসিডুবি’ শিরোনামের একটি গান প্রকাশ হচ্ছে। ইসরাফিল রনি’র কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। এমনটাই জানালেন সানি। বললেন, রোমান্টিক ধাঁচের এই গানটির কথাগুলো খুবই সুন্দর। রিয়েল ভাই অসাধারণ মিউজিক করেছেন। আশা করছি; সবার ভালো লাগবে। ইমন খান বলেন, সানি ভাই এ সময়ের উঠতি সঙ্গীত শিল্পীদের মধ্যে খুব ভালো করছেন। এই প্রথম আমার চ্যানেল সানি ভাইয়ের গান প্রকাশ হচ্ছে; আশা করছি গানটি সাড়া ফেলবে। রিয়েল আশিক বলেন, সানি ভাই অনেক ভালো গেয়েছেন আশা করছি সবার ভালো লাগবে। উল্লেখ্য-২০১৯ সালে সানি আজাদের শেষ গানটি এটি। এ বছর বিভিন্ন কোম্পানি থেকে তার ১৩টি গান প্রকাশ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *