Breaking
Fri. Jul 17th, 2026

বিভিন্ন অবস্থান থেকে কর্পোরেট আইনঃ জে.সি.আই ঢাকা ইস্টের একটি ডিজিটাল ইভেন্ট

নিজস্ব ডেস্ক:জে.সি.আই ঢাকা ইস্ট “কর্মচারী ও নিয়োগকর্তার দৃষ্টিভঙ্গি থেকে কর্পোরেট আইন” বিষয়ক শীর্ষক এক ঘন্টা দীর্ঘ সেমিনারের আয়োজন করেছিল । শাহেদুল আজম, বার-আ্যট-ল লিংকন ইন, যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট এবং ২০২০ সালের জেসিআই বাংলাদেশের জাতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন , তিনি ওয়েব সেমিনারের অতিথি বক্তা হয়ে এসেছিলেন যা ১৫ ই আগস্ট সরাসরি অনলাইনে প্রচারিত হয়েছিল।

অধিকার এবং সুবিধা সম্পর্কে কর্মীদের হালনাগাদ করতে ওয়েব সেমিনারটি এমনভাবে করা হয়েছিল যাতে তারা কর্মচারী হিসেবে অনুশীলন করতে পারে এবং নিয়োগকর্তাদের শ্রম নিয়োগ করা এবং কর্মক্ষত্রে কর্মবান্ধব পরিবেশ বজার রাখার জন্য একটি যূতসই ব্যবস্থা করা যায়।বাংলাদেশের সংস্থাগুলির জন্য অনুমোদিত বিভিন্ন ব্যবসায়িক কাঠামো এবং কর্ম আইনের বিভিন্ন দিক ওয়েব সেমিনারের আলোচিত মূল বিষয়গুলির মধ্যে কয়েকটি ছিল। শেষে দর্শকদের সাথে একটি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর পর্ব ছিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়াসিফ ওয়াহেদ, যিনি জে.সি.আই ঢাকা ইস্টের স্থানীয় সভাপতি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *