শোবিজ ডেস্ক :দুই বছর পর নাটকে অভিনয় করছেন নিঝুম। নাটকের সেটে বসেই জানালেন এখন থেকে চিত্রনাট্য পছন্দ হলে নিয়মিত নাটকে কাজ করবেন তিনি।নিঝুম বলেন, বেশ কিছুদিন ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো লাগছে। নিয়মিত নাটকে কাজ করতে চাই।তিনি আরও বলেন, এ নাটকে আমার বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভির। সামনে আরও কিছু নাটকের কাজের কথা চলছে।এদিকে কয়েকটি ওয়েব সিরিজের কথা চলছে বলেও জানালেন নিঝুম রুবিনা।উল্লেখ্য, মুস্তাকিম হাসানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আলী সুজন। নাগরিক টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *