Breaking
Mon. Jul 13th, 2026

টাইগারদের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। এবার দুই টেস্টের প্রথমটি শুরু হবে আগামী বুধবার (১৪ ডিসেম্বর)। দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন।

তাই প্রথম টেস্ট ম্যাচে দেখা যাবে না রোহিতকে। তার বদলে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। আর রোহিতের জায়গায় দলে নেয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সম্প্রতি তিনি দুটি সেঞ্চুরি করেন।

এছাড়া, কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। গোড়ালির চোটের জন্য রবীন্দ্র জাডেজাও বাইরে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রোহিত শুধু প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। তাদের জায়গায় খেলছেন যথাক্রমে নবদীপ সাইনি এবং সৌরভ কুমার। জায়গা পেলেন পেসার জয়দেব উনাদকাটও।

প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহঅধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পন্ত (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নবদীপ সাইনি, সৌরভ কুমার এবং জয়দেব উনাদকাট।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *