Breaking
Mon. Jul 13th, 2026

বেন স্টোকস নেতৃত্বে পাল্টে গেছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমিলান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন ইংলিশরা। দলটির আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে পেরে উঠছে না অপরাপর দলগুলো। পাকিস্তান সফরে এসে দুরন্ত ক্রিকেট খেলে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক পাকিস্তানকে।

এমন পরাজয়ে ভীষণভাবে সমালোচিত হচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে প্রবল সমালোচনার মুখেও তিনি জানিয়ে দিলেন, নেতৃত্ব ছাড়বেন না।

মঙ্গলবার করাচিতে ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্টে ৮ উইকেটে হারে পাকিস্তান। টেস্ট ইতিহাসে এই প্রথমবার তারা পর পর চার টেস্টে হারল ঘরের মাঠে। গত মার্চে লাহোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাবরের দল।

করাচি টেস্ট হারের পর বাবর আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের ওপর মনোনিবেশ করবেন? বাবরের বলেন, আমার কাছে অধিনায়কত্ব গর্বের বিষয়। আমার দেশের জন্য যেটা ভালো হবে, আমি সেটিই করব। আমার নিজের জন্যও সেটি করব। আমি যখন চাপের মধ্যে থাকি তখন এটি (অধিনায়কত্ব) বেশি উপভোগ করি। চাপ আমার ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলতে পারে না।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাবর বলেন, এ সিরিজে আমরা মানিয়ে নিতে পারিনি। আমার কাছে পাকিস্তান প্রথমে তার পর সবকিছু। অধিনায়ক হিসেবে আমি বাকি ক্রিকেটারদের রক্ষা করার চেষ্টা করি সবসময়। কোচেরা পরিকল্পনা দেয়। মাঠে নেমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। দুর্ভাগ্য আমাদের বেশ কিছু প্রথম সারির পেসারকে এবার পাইনি। নতুনরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *