ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য পাঁচ উইকেট পাওয়া পেসার মোহাম্মদ শামির শরণাপন্ন হলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ভারতীয় তারকার পরামর্শে ক্যারিয়ারকে উজ্বল করতে চান দেশের গতিময় এই তারকা পেসার।

পরাজয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হলো বাংলাদেশের। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবেশী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। ৩৫ রানেই প্রথম সারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।

দলের এমন কঠিন বিপর্যয়ের দিনে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। তারা ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়েন। তাদের এই জুটির কল্যাণে দুইশ ছাড়িয়ে ২২৮ রান করে বাংলাদেশ।

দলের হয়ে সই ১০০ রান করেন হৃদয়। ৬৮ রান করেন জাকের আলি। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।

টার্গেট তাড়া করতে নেমে ২১ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দলের জয়ে ১২৯ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০১ রান করেন শুভমান গিল।

৩৬ বলে ৪১ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে ৩৬ রানে ১ উইকেট নেন তাসকিন। ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির