44sk09ae_4035সন্তানের জন্মের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হয়। এমনটাই সবাই জানে। কিন্তু এই ধারনা বদলে দিল এক দল গবেষক। ব্রিটেনের পাঁচ হাজার পুরুষের উপর তারা গবেষণা করে বলেছেন, সন্তানের জন্মের ফলেই স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা বাড়ে এবং এর কারণেই পরকীয়া প্রেমের সংখ্যা বাড়ছে।

গবেষণা অনুযায়ী, সন্তান জন্মানোর পর দম্পতিরা প্রাথমিক ভাবে বদলে যান। আগে যতটা সময় তারা একে অপরের সঙ্গে কাটাতেন তার সবটাই সন্তানের দেখভাল করতেই চলে যায়। এছাড়াও আর্থিক চাপ ও ক্লান্তির কারণেও সম্পর্কে দূরত্ব বাড়তে শুরু করে।

বেশির ভাগ পুরুষই জানিয়েছেন, সন্তানের জন্মের পর তাদের স্ত্রীরা সন্তানের দেখভালেই ব্যস্ত থাকেন ফলে তারা বাড়ির বাইরে আনন্দ খোঁজার চেষ্টা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *