Breaking
Fri. Jul 17th, 2026

Riyadh-men-gather-Starbucks-caf-300x181সৌদি আরবে অনেক পুরুষই জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে অভ্যস্ত হয়ে পড়েছেন। নিজেকে তরতাজা লাগে এমন ধারণায় এধরনের বড়ি খেলেও চিকিৎসকরা বলছেন এতে তারা মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছেন। বড়ি খাওয়ার পর তাদের কণ্ঠস্বর ভেঙে যাওয়া ছাড়াও বুকে পরিবর্তন দেখা দিয়েছে। তবু বড়ি খেতে অভ্যস্তরা বলছেন গায়ের উজ্জ্বল রঙ ধরে রাখতে এবং হরমোন নিয়ন্ত্রণে তারা এ বড়ি খেয়ে সুফল পেয়েছেন।
নারীরা গর্ভরোধে যেমন নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেয়ে থাকেন সৌদি আরবের অনেক ব্যক্তি এধরনের অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ায় চিকিৎসকরা হুঁশিয়ার করে বলেছেন, বিষয়টি তাদের শরীরে বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ছেলেদের মোটা হয়ে যাওয়া ছাড়াও বিভিন্ন ক্ষতিকর উপসর্গ দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন, নারীদের দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে বিভিন্ন ক্ষতিকর উপসর্গ দেখা দেয়, অথচ হরমোনগত পার্থক্যের কারণে যদি সৌদি পুরুষরা এ বড়ি খাওয়া না ছাড়ে তাহলে তাদের কপালে মন্দ পরিণতি অপেক্ষা করছে। এমনকি তারা ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।
বড়ি খেতে অভ্যস্ত এমন এক ব্যক্তি বলেন, বন্ধুর কাছ থেকে শুনে আমি নিয়মিত বড়ি খেয়ে ফল পাচ্ছি। আমার বন্ধুরা মোটা হতে এ বড়ি খাওয়ার পর মেয়েদের হরমোনের প্রভাব তাদের শরীরে জানান দিচ্ছে। আরেক ব্যক্তি বলেন, বড়ি খেয়ে সত্যিই তরতাজা ও ফুরফুরে ভাব আসছে মনে। চনমনে একটা ভাব থাকলে এধরনের বড়ি খেতে তার ভালই লাগে বলেও জানান তিনি। এবং তা বেশ সহজলভ্য বটে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *