image_80386_0কক্সবাজারের চকরিয়ায় অপহরণের এক ঘণ্টা পর কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার অপহরণকারীকে আটক ও অপহরণ কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে দশটায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার লইক্ষ্যারচর গ্রামের বাসিন্দা মাস্টার মাশুক আহমদের কন্যা রুমানা ইছহাক নুরী এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য চকরিয়া ডিগ্রি কলেজ গেইটে পৌঁছলে একদল অপহরণকারী তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও কয়েকটি আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসায়। পরে বরইতলী নামক স্থানে পুলিশের একটি দল অপহরণকারীদের গাড়িটি ধাওয়া করে তাদেরকে আটক করে এবং পরীক্ষার্থী ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে।

আটককৃতরা হলো, চকরিয়ার ইলিশিয়ার আমান উল্লাহ (৩০) ও নাছির উদ্দিন (৩৩) এবং সালাহ উদ্দিন (২৮) ও গরীব উল্লাহ (২৬) উপজেলার কোনাখালী এলাকার বাসিন্দা।

আটককৃত অপহরণকারী ও গাড়িটি চকরিয়া থানায় নিয়ে আসা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাস চন্দ্র ধর জানিয়েছেন, উদ্ধারকৃত কলেজ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে পরীক্ষার হলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *