Breaking
Mon. Jul 13th, 2026

শিরোপা জয়ের মিশনে আজ মাঠে নামছে রিয়াল

image_80543_0মাত্র তিন দিনের ব্যবধানে দারুন জমে উঠলো লা লিগার শিরোপা লড়াই।পয়েন্ট টেবিলের এখন যেই অবস্থা, তাতে করে অ্যাথলেটিকো, বার্সেলোনা, রিয়াল-যে কেউ জিততে পারে শিরোপা।

এদিকে শিরোপা জয়ের মিশনে আজই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।বার্নাব্যুতে আজ রিয়ালের প্রতিপক্ষ নিচের সারির দল ভ্যালাদোলিদ।আজ জিততে পারলেই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যাবে আনচেলত্তির মাদ্রিদ।পাশপাশি শীর্ষে থাকা অ্যাথলেটিকোকে চাপে রাখতে পারবে রিয়াল।

শিরোপা জয়ের হিসেবটা এরকম-অ্যাথলেটিকো নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে  তাদের শিরোপা জয় নিশ্চিত।শিরোপা ধরে রাখতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে বার্সাকে জয়ের পাশাপাশি রিয়ালের পয়েন্ট খোয়ানোর জন্য প্রার্থনা করতে হবে।
সে হিসেবে রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে রয়েছে। কেননা নিজেদের শেষ তিন ম্যাচে তাদের প্রতিগক্ষ নিচের সারির দল। নিজেদের শেষ তিন ম্যাচে রিয়াল জিতলে আর শেষ ম্যাচে অ্যাথলেটিকো বার্সার কাছে হেরে গেলে শিরোপা যাবে রিয়ালের ঘরে।
এদিকে শিরোপা জয়ে বার্সার দিকে তাকিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।বার্সা চলতি মৌসুমের শেষ ম্যাচে অ্যাথলেটিকোর মুখোমুখি হবে। সে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার জয়ের জন্য যে রিয়াল মাদ্রিদ প্রার্থনা করবে সেটা বলার অপেক্ষা রাখেনা।অন্তত রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কথাবার্তায় সেটাই মনে হয়।

এই ইতালিয়ান বলেন,“আশা করি বার্সেলোনা এই মৌসুমে তাদের শেষ ম্যাচে অ্যাথলেটিকোকে হারিয়ে আমাদেরকে শিরোপা জয়ে সাহায্য করবে। আমি মনে করি বার্সা শেষ ম্যাচে ন্যু-ক্যাম্পে অ্যাথলেটিকোকে হারাতে তাদের সর্বস্ব উজাড় করে দেবে।বার্সা যদি অ্যাথলেটিকোকে হারিয়ে দেয় তাহলে আমাদের শিরোপা জয় অনেক সহজ হয়ে যাবে।অবশ্য তার আগে আমাদেরকে এই মৌসুমের অবশিষ্ট তিন ম্যাচেই জয়লাভ করতে হবে।”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *