image_80539_0বয়সকে ধরে রাখা যায় না। কিন্তু কেউই চায় না তার চেহারায় বয়সের ছাপ পড়ুক। মাঝে মাঝে ত্বকে বলি রেখা দেখা দিয়ে দুশ্চিন্তাটা আরো বাড়িয়ে দেয়। আপনি কি জানেন, আপনার হাতের কাছেই রয়েছে এমন একটি ফল; যা দিয়ে আপনি আপনার বয়সকে ৪-৫ বছর কমিয়ে দিতে পারেন। আমাদের সবারই প্রিয় ফল লিচু।

যথারীতি বাজারে উঠতে শুরু করেছে এই ফলটি। গ্রীষ্মের এইসময়টিতে প্রচুর পরিমাণ লিচু পাওয়া যায়।  রসালো এই ফলটি শুধু খেতেই সুস্বাদু নয় এতে রয়েছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম। এরা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রেখে ত্বকের সতেজতা ধরে রাখে। লিচুর এই উপাদানগুলো কাজ করে মুখের শুষ্কভাব দূর করার পাশাপাশি ত্বকের তৈলাক্ততাও দূর করে। ফলে লিচু খেলে ব্রণের উপদ্রবও কমে। এছাড়া, কপালের ভাজ পরা, ঠোটের চারপাশের বলি রেখা, গলা এবং বুকের পিগমেন্টেশন দূর করতেও ভূমিকা রাখে।

এই তো গেল লিচু খাওয়ার উপকারিতার কথা, লিচু দিয়ে একধরনের ফেসিয়াল মাস্কও তৈরি করা যায়।

তিনটি লিচু ব্লেন্ড করে এর সাথে ২ চা চামচ টক দই এবং ১ চা চামচ আটা যোগ করে মিশিয়ে নিলে একটি ফেস মাস্ক তৈরি হবে। সারা মুখে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি চমৎকার ময়শ্চারাইজার হিসাবে কাজ করে। সপ্তাহে তিন চারবার এটি ব্যবহার করলে ধীরে ধীরে নিজেকে ৪-৫ বছর কম বয়সী মনে হবে। সূত্র: ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *