Breaking
Fri. Jul 17th, 2026

৫০০০ ফিট থেকে আছড়ে পড়েও ‘অক্ষত’

image_80746_0একেই বলে রাখে আল্লাহ মারে কে! পাঁচ হাজার ফিট উচ্চতা থেকে পড়ে গিয়েও বহাল তবিয়তে বেঁচে রয়েছেন পেরুর আমাসিফুয়েন গামারা (৩১)। এমনকি, শরীরের প্রতিটি হাড়ই অটুট রয়েছে তার।

সামরিক প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন গামারা। দেড় হাজার মিটার উচ্চতায় প্যারাশ্যুট খুলতে গিয়েই ঘটে বিপত্তি। কিছুতেই খোলে না প্যারাশ্যুট। উল্টো তার দড়ি গলায় পেঁচিয়ে সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান গামারা। পাঁচ হাজার মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়েন অচৈতন্য মানুষটি। অ্যাম্বুল্যান্সে চাপিয়ে দ্রুত তাকে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়।

কিন্তু গামারার দেহে এক্স-রে করে হতবাক চিকিৎসকরা। ওই উচ্চতা থেকে পড়ে গিয়েও শরীরের প্রতিটি হাড় অক্ষত রয়েছে তার। দেহে পাওয়া যায়নি অন্য কোনো ক্ষতচিহ্নও। হাসপাতালে এরপর একপ্রস্থ পরীক্ষা চালানো হয় গামারার শরীরে। কিন্তু কোনো সমস্যাই খুঁজে পাওয়া যায় না।

কী ভাবে সম্ভব হলো এই আশ্চর্য ঘটনা? উত্তর জানা নেই সংশ্লিষ্ট চিকিৎসকদের। এক চিকিৎসক জানিয়েছেন, ‘কোন অদৃশ্য গদির উপর পড়ে গামারা প্রাণে বাঁচলেন, তা জানি না। তবে সৃষ্টিকর্তার অসীম কৃপাতেই এমনটা সম্ভব হয়েছে।’ – ওয়েবসাইট।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *