Breaking
Fri. Jul 17th, 2026

ময়না তদন্ত শেষে ফিরবে ২ বাংলাদেশির লাশ : মিজান

image_20659সংযুক্ত আরব আমিরাতের শারজায় নিহত দুই বাংলাদেশির লাশ ময়না তদন্ত শেষেই দেশে ফিরবে বলে জানিয়েছেন দুবাই কন্স্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান। নিহতদের লাশ কবে দেশে ফিরবে- জানতে চাইলে তিনি এ কথা জানান।

মিজানুর রহমান বলেন, নিহতদের সম্পর্কে কনস্যুলেট অবগত হয়েছে। তাদের ময়না তদন্তের প্রতিবেদন এখনও আমাদের কাছে পোঁছেনি। তবে ময়না তদন্ত শেষে তাদের লাশ দেশে ফেরানোর বিষয়ে কাজ করে যাচ্ছে দূতাবাস।

মঙ্গলবার শারজায় আল আমেন দোকানের ভেতরে নিশান পেট্রোল কার চালু রেখে ঘুমিয়ে পড়ায় ওই গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হয়ে মারা যান দুই বাংলাদেশিসহ গ্যারেজের মিশরীয় মালিক।

নিহত দুই বাংলাদেশি হলেন-চট্টগ্রামের আনোয়ারার পূর্ব বাড়িয়া গ্রামের সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ ইউসুফ (২৮) ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দক্ষিণ কালাপানিয়ার সামসুল হক ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫)।

স্থানীয়রা জানান, শারজায় আবু শাগাড়া এলাকায় মিশরের নাগরিক ইসা আবদুল্লাহ’র (৪০) মালিকানাধীন প্রতিষ্ঠান আল আমেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই তারা কাজ করেছিলেন। গত মঙ্গলবার গাড়ি পুলিশ করার কাজে ব্যবহৃত গ্যাস ছড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হলে তিন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আল কুয়েতি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ শারজাহ পুলিশ হেডকোয়ার্টারের মর্গে রাখা হয়েছে।
– See more at: http://www.dhakareport24.com/world/2014/05/08/20659#sthash.0jKakY6N.dpuf

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *