Breaking
Fri. Jul 17th, 2026

পর্ন ছবিতে পূর্ণ ল্যাপটপটিকে বিয়ে করতে চান ক্রিস!

laptopমানুষের একান্ত প্রিয় জিনিসের তালিকাটি বড় অদ্ভুত হতে পারে। এসব জিনিস তার বিয়ে করা বউয়ের মতোই প্রিয় হয়ে উঠতে পারে। তবে ফ্লোরিডার এক তরুণের পছন্দটা সত্যিই পাগলাটে। অন্তত এক ঘটনায় তাই উঠে এসেছে।

ফ্লোরিডার ক্রিস সেভিয়ার তার ল্যাপটপটিকে বিয়ে করতে চান। তার এ ইচ্ছে নাকচ করে দিয়েছেন আদালত। তাই তিনি আপিল বিভাগের দশম ইউএস সার্কিট কোর্টের এই রায়ের বিরুদ্ধে ৫০ পাতার বক্তব্য উপস্থাপন করেছেন। এই মানুষটির যুক্তি হলো, ল্যাপটপকে বিয়ে করা সমকামী বিয়ের মতো বিষয়। কাজেই কেউ তার পছন্দের পুরুষ বা নারীকে বিয়ে করতে পারলে পছন্দের ল্যাপটপটিকে কেন বিয়ে করতে পারবে না?

এর আগেও সেভিয়ার অভিযুক্ত হয়েছিলেন অতিমাত্রায় পর্ন সিনেমায় আসক্ত থাকার কারণে। তার ল্যাপটপজুড়ে শুধু পর্ন আর পর্ন। এ কারণে এই অতি প্রিয় ল্যাপটপটিকেই বউ বানাতে চান সেভিয়ার।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *