সৌদি আরবে ভ্যালেনটাইন্স ডে উদযাপনের ‘অপরাধে’ পাঁচ ব্যক্তিকে ৩২ বছরের জেল ও ৪৫০০ বেত্রাঘাতের সাজা দিয়েছে সে দেশের আদালত। শুক্রবার সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী একটি ফৌজদারি আদলত এ রায় দিয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল শনিবার এ খবর দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৪ ফেব্র“য়ারি ভ্যালেনটাইন্স ডে পালনের সময় মদ্যপান ও মেয়েদের সঙ্গে ড্যান্স করার সময় ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। নতুনবার্তা এ সময় ছয়জন মহিলাকে গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো রায় দেয়নি শরিয়া আদালত। পত্রিকাটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ ফেব্র“য়ারি বুরায়েদা কাসিম প্রদেশের আল ফারুক এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ পুরুষ ও ছয় মহিলাকে গ্রেপ্তার করা হয়। তারা ওই বাড়িতে ভ্যালেন্টাইন্স ডের পার্টির আয়োজন করেছিল। সেখান তারা মদ্যপ অবস্থায় নারীদের সঙ্গে ড্যান্স করছিল। সৌদি পুলিশ ওই পাঁচ ব্যাক্তিকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সম্পর্কহীন নারীদের সঙ্গে সম্পর্ক ও মদপানের অপরাধে অভিযোগ দায়ের করে।ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার শরিয়া আদালত তাদের এই সাজা দিল। এ রায়ের পর বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো কড়া প্রতিবাদ জানিয়েছে। সৌদি আরবের শরিয়া আইনকে ‘অত্যাচারী’ আইন হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ আইন পরিবর্তনের আহ্বান জানিয়েছে। Post navigation দাগনভূঞায় যুবক অপহরণ, ৩ ঘন্টা পর হাত পা বাধাঁ অবস্থায় উদ্ধার বিয়ের গান শুনেই ‘কোমা’ থেকে উঠলেন স্ত্রী