image_84234.janফেসবুকে বসে প্রেমিকা খোঁজার নেশায় ছিল সে। গুনে গুনে একেবারে ৫ হাজার জনকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছিল ও। যার কথা বলছি তার নাম প্রেদ্রাগ জোভানভিচ। ৩৪ বছর বয়স্ক সার্বিয়ার এই বাসিন্দার শখ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বসে ঘণ্টার পর ঘণ্টা বন্ধু বানানো। তবে বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেমে থেকে ডেটিংয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরেই পেদাগ্র একটা ‘অন্য রকম’ স্ট্র্যাটেজি নিয়েছিল। ফেসবুকে একসঙ্গে অনেকের সঙ্গে বন্ধুত্ব করার পর তাঁদের ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল সে। এবার দেখে নেওয়া যাক এক্ষেত্রে জোভানভিচের সাফল্যের হার। পাঁচ হাজার জনের মধ্যে জোভানভিচের ফ্রেন্ড রিকোয়েস্টে সাড়া দিয়েছে মাত্র ১৫ জন। ১৫ জনই প্রেম কিংবা ডেটিংয়ের প্রস্তাবে সরাসরি ‘না’ করে দিয়েছে। জোভানভিচের তথ্য-প্রমাণ সহকারে নিজেই জানিয়েছেন এই কথা।

ব্যাপারটা নিয়ে বেশ মনখারাপ জোভানভিচের। তিনি বলেন, “আমি এমনিতে মেয়েদের সঙ্গে সরাসরি কথা বলতে খুব লজ্জা পাই। আমি বেলগ্রেড থেকে কিছুটা দূরে একটা ছোট শহরে থাকি। কিন্তু ওখানে বেশিরভাগ মেয়েই আমার চেয়ে বয়েসে বড়, আর বাকিদের বিয়ে হয়ে গিয়েছে। আমি লাজুক বলে আমার সঙ্গে সরাসরি কেউ বন্ধুত্ব করতে চায় না। তাই ভেবেছিলাম ফেসবুকের মাধ্যমে আমি আমার একাকিত্ব ঘোচাতে পারব। সেখানেও ধাক্কা খেলাম…।” জোভানের এই ব্যথার খবরে গোটা ওয়েব দুনিয়া হয় মর্মাহত আর নয় জোকসে মত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *