apple-google--624x336পেটেন্ট বিষয়ে পারস্পরিক মামলায় জড়িয়ে পড়া গুগল ও অ্যাপল সমঝোতায় পৌঁছতে সম্মত হয়েছে। খবর বিবিসি অনলাইনের। এক যৌথ বিবৃতিতে অ্যাপল ও গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বন্দ্বে না জড়িয়ে এখন থেকে দুটি প্রতিষ্ঠান পেটেন্ট বিষয়ে যৌথভাবে কাজ করবে। এ বিষয়ে একটি চুক্তিও করেছে প্রতিষ্ঠান দুটি।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংকে অ্যাপলের দুটি পেটেন্ট ভঙ্গের কারণে ১১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার জরিমানা করে। স্যামসাংয়ের মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার হয়। একই আদালত স্যামসাংযয়ের পেটেন্ট ভঙ্গের অভিযোগে অ্যাপলকেও এক লাখ ৫৮ হাজার ডলার জরিমানা করে। বর্তমানে প্রতি বছর বাজারে যত নতুন ফোন বিক্রি হচ্ছে তার ৮০ শতাংশই অ্যান্ড্রয়েড চালিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *