মেহেরপুরের গোপালনগর এলাকায় স্যালোইঞ্জিন চালিত আলগামন উল্টে খালেদা আক্তার (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামীসহ কিশোরী কন্যাও।
শনিবার রাত ৯টার দিকে গাংনী-হাটবোয়ালীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি গাংনী উপজেলার গোপালনগর গ্রামে।
নিহত গৃহবধূর স্বামী এনায়েতুর রহমান বাংলানিউজকে জানান, গাংনী বাজার থেকে নিজ বাড়ি গোপালনগরে ফিরছিলেন তারা। তাদের বহনকারী গাড়িটি গ্রামের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইঞ্জিনচালিত আলগামনের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে তাদের গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যান। একই সঙ্গে তিনি ও তার মেয়ে আহত হয়েছেন বলে জানান তিনি।
গাংনী থানার ওসি (তদন্ত) বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
– See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/296974.html#sthash.nF3vt9M0.dpuf
