ইংল্যান্ডের সঙ্গে ভালো খেলবে ইতালি- বিপাশা হায়াত

আমাদের দেশে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক বেশি। তবে আমি সমর্থন করি ইতালিকে। আমার তো মনে হয় বাংলাদেশে একমাত্র আমিই ইতালি ফুটবল দলের সমর্থক! চারপাশে এখন ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকার ছড়াছড়ি। কিছু কিছু সমর্থক আছে অন্য দলের। ইতালির সমর্থক খুব বেশি দেখি না। মজার ঘটনা হচ্ছে, মানুষ মূলত খেলার কারণে বা খেলোয়াড়ের কারণে দলের সমর্থন করেন। কিন্তু আমার বিষয়টা পুরো অন্যরকম। 

শুনলে হয়তো অনেকে অবাক হবেন। আমি ইতালি দল সমর্থন করি কারণ ইতালির স্থাপত্য ও শিল্পকর্ম আমার খুবই ভালো লাগে। সেই ভালো লাগার জায়গা থেকে ফুটবল বিশ্বকাপ আসরে প্রতিবারই আমি ইতালির সমর্থক হিসেবে থাকি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এবারের খেলাগুলো দেখার সুযোগ আমার হবে না। 

আর প্রথম দিনের ইতালির খেলা শুরু হবে ১৫ জুন ভোর চারটায়। ঐ সময়ে খেলা দেখা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া এখন ঈদের নাটকের কাজ আর নিজের ছবি আঁকা নিয়ে একটু ব্যস্ত আছি। তাছাড়া আমি ১৭ জুন নিউইয়র্ক যাচ্ছি ব্যক্তিগত কাজে। ফিরবো আগামী মাসে। সব মিলিয়ে খেলা দেখার সময়টা বের করা কষ্টকর হয়ে যাবে।

খেলা দেখি আর না দেখি, প্রিয় দলের জন্য সবসময়ই শুভকামনা থাকবে। জয় পরাজয় খেলায় থাকবে। ইতালি প্রথম খেলায় জিতবে কি-না বলতে পারছি না, তবে ইংল্যান্ডের সঙ্গে ভালো খেলবে ইতালি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *