উত্তরায় গর্ভবতী নারীর লাশ উদ্ধার

uttara-dhaka-city-map7-311x186রাজধানীর উত্তরা থেকে গর্ভবতী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

রোববার রাতে উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের গজারী পট্টি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে হলুদ সালোয়ার ও ছাপা জামা ছিল। লাশটি একটি সাদা লুঙ্গী দিয়ে ঢাকা ছিল। লাশের হাতে-পায়ে আঘাতে চিহ্ন রয়েছে।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে অথবা বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *