মেসির গোল, আর্জেন্টিনার জয়

messi-intro8-311x186মেসি গোল পেয়েছেন। আর্জেন্টিনার না জিতলে হয় নাকি! মেসির গোল আর দলের জয় দিয়েই শুরু হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ। বসনিয়া হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে হতাশার ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে স্বরূপে খেলতে থাকে মেসির দল। ফলও মিলেছে। তবে এই ম্যাচে নবাগত বসনিয়াও অসাধারণ ফুটবল খেলে চমকে দিয়েছে বিশ্বকে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় আর্জেন্টিনা। মেসির ফ্রি কিক বসনিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে গোল হয়। দ্বিতীয় মিনিটের এগিয়ে যাওয়া নিয়ে যতোটা প্রভাব বিস্তার করার কথা ছিলো আর্জেন্টিনার। ততোটা পারেনি তারা। বরং স্লো ও শ্রীহীন ফুটবল খেলে দর্শকদের চরম হতাশায় ফেলেছিলো আলবিসেলেস্তেরা।

তবে দ্বিতীয়ার্ধে এসে বদলে যায় ম্যাচের রূপ। আলেসান্দ্রে সাবেলা মাঠে নামান হিগুয়েইনকে। আগুয়েরো ও মেসি তো মাঠেই ছিলেন। এই ত্রয়ী মিলিত লড়াইয়ে বেসামাল হয়ে যায় বসনিয়া। আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে ঠেকাতে ঘাম ছুটে যায় তাদের।

ম্যাচের ৬৫ মিনিটে আসে মাহেন্দ্রক্ষণ। এর আগে বার কয়েক সম্ভাবনা জাগিয়েও গোল না করতে পারা মেসি জ্বলে উঠেন। হিগুয়েইনের কাছ থেকে বল পেয়ে যে গোলটি তিনি করেছেন, তার লিখিত বর্ণনা খুবই দুরুহ ব্যাপার। শুধু এতোটুকু জেনে নিন, মেসি শট বসনিয়ার জালে ছোঁয়া লাগতে লাগতে মেসির পিছনে লুটিয়ে পড়েন দুজন বসনিয়ার ফুটবলার। তারা আসলে মেসির পা থেকে বল নেওয়ার জন্য লড়ছিলেন! বুঝুন ব্যাপারটা!

ম্যাচের ৮৪ তম একটি গোল শোধ করে বসনিয়া। ভেদাদ ইবিসেভিচ দারুণ একটি গোল করে মুহূর্তের জন্য থমকে দেন আর্জেন্টাইন ভক্তদের। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। শুধু জয় নিয়ে মাঠ ছাড়ে? সাথে কি বিশ্বকাপে মেসির গোল পাওয়ার স্বস্তিও ছিলো না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *