প্রথমার্ধে হতাশ করলো আর্জেন্টিনা

Messi01_sm_747724058বসনিয়া হার্জেগোভিনা এবারই প্রথম বিশ্বকাপে এসেছে। এই দলের বিপক্ষে খেলতে নেমে সুবিধা করতে পারেনি আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে এগিয়ে গেলেও আলবিসেলেস্তেরা প্রভাব বিস্তার করে খেলতে পারেনি।

এগিয়ে যাওয়াটাও ছিলো বসনিয়ার ডিফেন্ডারের আত্মঘাতী গোলের কল্যাণে!

মেসি- আগুয়েরো জুটির উপর যতোটা নির্ভর করেছিলো আর্জেন্টিনার সমর্থকরা, তার সিকি ভাগও মাঠে দেখাতে পারেননি এ দুজন। সাথে এলোমেলো ফুটবল খেলেছেন ডি মারিয়া ও মাশচেরানোও।

এ ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে দুর্বল বলে মনে হয়েছে আর্জেন্টিনার ডিফেন্স। একাধিকবার বসনিয়ার ফরোয়ার্ডরা বল নিয়ে ঢুকে পড়েছেন বিপদসীমায়। কখনো অফসাইডের ফাঁদে, কখনো আবার গোলকিপারের দক্ষতায় বেঁচে গেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার এক নম্বর তারকা মেসি বলার মতো কিছু করতে পারেননি। দুই একবার বল নিয়ে বসনিয়ার গোলমুখ পর্যন্ত তিনি গিয়েছেন বটে। কিন্তু ফলাফল আনতে পারেননি কোনো।

একই রকম পারফর্ম যদি দ্বিতীয়ার্ধেও বজায় থাকে, তবে আর্জেন্টিনা সমর্থকদের ভাগ্যে আফসোসই আছে কেবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *