বাকৃবি ভিসি অবরুদ্ধ

bau vc confine pic (2)_41176বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ২৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে এখন পর্যন্ত ভিসি তার বাসভবনে অবরুদ্ধ আছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে আসছে। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় রোববার সকাল থেকে ভিসিকে অবরুদ্ধ করে তার বাস ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হলেও তা ফলপ্রসূ না হওয়ায় শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি অনড় থাকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ভিসিকে অবরুদ্ধ করে রাখবেন বলে জানান।

এ বিষয়ে বাকৃবির ভিসি প্রফেসর ড. রফিকুল হক জানান, শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। একটি বিশেষ মহলের ইন্ধনে তারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে রাখতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *