প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার খাগড়াখানা গ্রামের অবসরপ্রাপ্ত চৌকিদার মুনসুর আলীর ছেলে মিজান হাওলাদারের (২০) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে তার প্রেমিকা (১৭)।

মামলা সূত্রে জানা গেছে, নলছিটি পৌর এলাকার আজিজ হাওলাদারের মেয়ের সঙ্গে মিজানের দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে প্রেমিক মিজান প্রেমিকাকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করে বলে তার পরিবার অভিযোগ করে। প্রেমিকের ধর্ষণের শিকার মেয়েটি নলছিটি থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ মিজানকে শনিবার রাতে গ্রেফতার করে। পরে ধর্ষণের ঘটনার প্রাথমিক তদন্ত শেষে মামলা হলে রবিবার মিজানকে ধর্ষণ মামলায় কোর্টে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাকসুদ বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ায় এ মামলার আসামি মিজানকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এদিকে উপজেলার বিহঙ্গল গ্রামের ইউনুস হাওলাদারের মেয়ে ফাতেমাকে (১২) উত্ত্যক্ত করার অভিযোগে নান্দিকাঠী গ্রামের কালাচাঁন মল্লিকের ছেলে বখাটে জুয়েলকে (২৫) রবিবার গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *