আসছে সমঋতা মল্লিকের ৫ম একক ‘মাটির কাছে’


somorita mollik2-swadeshnews24আর.জে. সাইমুর:

কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী সমঋতা মল্লিকের ৫ম একেক এলবাম ‘মাটির কাছে’ ২৮ সেপ্টেম্বর বিহান মিউজিক ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। এলবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি আইসিসিআর (লেকচার রুম ) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- শ্রী অমর পাল, কাজী কামাল নাসের, সৈয়দ হাসনাত জালাল ও প্রশান্ত আরোরা প্রমুখ।সম্প্রতি সমঋতা মল্লিক বাংলাদেশ ভ্রমন করে গেছেন। নজরুল জয়ন্তীতে বিভিন্ন টিভি চ্যানেলে, রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। সম্প্রতি রেডিও স্বদেশ ডট নেটে তিনি সরাসরি একটা লাইভ প্রোগ্রামেও অংশ নেন। তিনি রেডিও স্বদেশ এর চেয়ারম্যান সাইমুর রহমানের সাথে তার বাংলাদেশ ভ্রমন সম্পকে বলেল- আমি বাংলাদেশে এই প্রথম এসেছি। এর আগে কখনও আসিনি কিন্ত বাংলাদেশের মানুষের এতো ভালোবাসা এতো আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আমার এখন বাংলাদেশ থেকে যেতে ইচ্ছে করছে না। মা্ত্র ১০ দিনের জন্য বাংলাদেশে এসেছি কিন্ত খুব তাড়াতাড়িই সময় চলে গেল। তিনি আরও বলেন আমি এখন সুযোগ পেলেই বাংলাদেশে চলে আসব।

সমঋতা মল্লিকের প্রথম একক এলবাম প্রকাশিত হয় ২০১০ সালে। তারপর একে একে তার মোট ৫টি এলবাম প্রকাশিত হয়। সেগুলো হলো- তবু ভালবাসি, ঠাম মা তোমার সঙ্গে, বিরহ মধুর হলো আজই, বুলবুল কান্দে গজল গানে ও মাটির কাছে। এছাড়া তিনি নিয়মিত কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল ও বেতারে নিয়মিত বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। তিনি গানের পূজারী। গানের পাখি সমঋত তার বাকি জীবনটা গানকে সঙ্গী করে বেচেঁ থাকতে চান এই বাংলায়।

 

ফিচার: সাইমুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *