বেশ জমকালো আয়োজনে কন্ঠশিল্পী পূজার বাগদান অনুষ্ঠিত!

puja_swadeshnews24 puja-rumey-swadeshnews-rjsaimurবেশ জমকালো আয়োজনে ঢাকার পরীবাগের পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো   সময়ের আলোচিত জনপ্রিয় কন্ঠশিল্পী বাঁধন সরকার পূজার  বাগদান। পারিবারিকভাবে বিবাহের দিকে এগুচ্ছেন এই গায়িকা। সেই ধারাবাহিকতায় শুক্রবার পূজার বাগদান হলো। বরের নাম কাজল দত্ত। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তবে বাগদান এখন সম্পন্ন হলেও বিয়ে সহসাই হচ্ছে না। আরও কমপক্ষে দুই বছর পর বিয়ের শুভ কাজটি সম্পন্ন হবে।  এদিকে গত কয়েক মাস ধরেই পূজার সঙ্গে কাজলের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি নিয়ে অবশ্য লুকোচুরি করেননি তারা। পূজা তার ফেসবুকের মাধ্যমে খোলামেলাভাবেই নিজের প্রেম-সম্পর্কের ঘোষণা দেন। অবশেষে পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে পূজা-কাজলের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেল। নিজের বাগদানের অনুভূতি জানাতে গিয়ে পূজা বলেন, আমাদের সম্পর্কটা বেশ কয়েক মাস ধরেই চলছে। বিষয়টি আগেই সবাইকে জানিয়েছিলাম। এর মধ্যে পারিবারিকভাবেও বিষয়টি নিয়ে কথাবার্তা চলছিল। অবশেষে দুই পরিবার মিলেই বাগদানের সিদ্ধান্তটা নেয়া হয়। বেশ ভাল লাগছে নতুন জীবনে প্রবেশ করলাম। তবে বাগদান এখন হলেও বিয়ের জন্য আরও দুই-আড়াই বছর সময় নিতে চাই। পড়াশোনাটা শেষ করতে চাই। তারপর না হয় বিয়ের বিষয়ে ভাবা যাবে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। উল্লেখ্য, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের জগতে পেশাগতভাবে যাত্রা শুরু হয় পূজার। তার আগে অবশ্য গানের বিভন্ন শাখায় একাধিক জাতীয় পুরস্কার অর্জন করেছেন তিনি। ২০১২ সালে তার দ্বিতীয় একক ‘পূজা’র মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ইমরানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পূজার ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’ ‘কি জাদু’ গানগুলো ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয়তা লাভ করে। সর্বশেষ চলতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ পায় পূজার তৃতীয় একক ‘পূজা রিটার্নস’। অনুষ্ঠানে মিডিয়ার বিভিন্ন অঙ্গনের কলা-কুশুলী ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। সঙ্গীত জগতের জনপ্রিয় সব তারকারা পূজার অনুষ্ঠানে পূজাকে শুভেচ্ছা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *