‘নায়িকা হওয়ার কোন ইচ্ছে নেই, সারাজীবন গান দিয়েই মানুষের হৃদয়ে থাকতে চাই-পড়শি

porshi_rj saimur_swadeshnews24 hot singer porshi_rj saimur_swadeshnews24গান গেয়ে নারী সংগীত শিল্পীদের মধ্যে সর্বশেষ যিনি দারুণ তারকাখ্যাতি পেয়েছেন তিনি হলেন পড়শি। চ্যানেল আই খুদে গানরাজ থেকে আসা এই খুদে গায়িকা প্রথম অ্যালবামের মাধ্যমেই বাজিমাত করেন। সেই অ্যালবামের একাধিক গান ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। এরপর একে একে তিন তিনটি অ্যালবাম করেন পড়শি, যে অ্যালবামগুলোর গান শ্রোতারা বেশ পছন্দ করেছেন। এদিকে অ্যালবামের পাশাপাশি প্লেব্যাকেও ব্যস্ত হয়ে ওঠেন তিনি। অল্প সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সফলতা পেয়েছেন। তবে পড়শি সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন স্টেজে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে রেকর্ডসংখ্যক শো করার অভিজ্ঞতা ইতিমধ্যে অর্জন করেছেন এই নারী সংগীত তারকা। বর্তমানে প্লেব্যাক, অ্যালবাম, স্টেজ ও টিভি লাইভ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন পড়শি। তবে গানকে ছাপিয়ে সাম্প্রতিক সময়ে পড়শি আলোচনায় আসেন তার চলচ্চিত্রে অভিনয় করার খবর দিয়ে। ‘মেন্টাল’ নামক একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। শামীম আহমেদের পরিচালনায় এ ছবিতে ঢালিউডের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। তবে পড়শির চলচ্চিত্রে অভিনয় করার বিষয়টি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়াও দেখা দেয়। এমনকি অনেকেই তাকে নায়িকা হিসেবেও ডাকা শুরু করেছেন। তবে কি গায়িকা থেকে নায়িকার খাতায় নাম লেখালেন পড়শি? গানের পড়শি কি তাহলে সিনেমায় অভিনয়ে ব্যস্ত হতে যাচ্ছেন? প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই দোলা খাচ্ছে পড়শির ভক্ত শ্রোতাদের মাঝে। বিষয়টি এবার খোলাসা করলেন পড়শি। বিষয়টি নিয়ে তিনি বলেন, পরিষ্কার করে বলতে চাই যে আমি ‘মেন্টাল’ চলচ্চিত্রে একজন সংগীত শিল্পীর চরিত্রেই কাজ করছি। এ কারণেই এখানে অভিনয় করার সাহস দেখিয়েছি। পরিচালক ও শাকিব ভাইয়াও আমাকে এক্ষেত্রে উৎসাহ দিয়েছেন। তবে তাই বলে কি আমি গায়িকা থেকে নায়িকা হয়ে গেলাম? একদমই না। নায়িকা হওয়ার কোন ধরনের ইচ্ছে আমার কখনই নেই, ছিল না। এটা একেবারেই শখের একটি কাজ। বলতে পারেন এটাই প্রথম এটাই শেষ। আমি গান দিয়ে আজকের পড়শি হয়েছি, মানুষের ভালবাসা পেয়েছি। তাই অভিনয় নয়, সারাজীবন গান দিয়েই মানুষের হৃদয়ে থাকতে চাই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *