চলচ্চিত্রে সম্ভাবনার নতুন নক্ষত্র ফারুক মজুমদার!

faruk Mojumder_swadeshnews24
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ব্যতিক্রমীধারা সৃষ্টির প্রয়াস হিসেবে ধারা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র “ওয়ান ম্যান শো”। আর শুরুতেই চলচ্চিত্রটি আলোচনায় এসেছে কয়েকটি কারণে। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আতœপ্রকাশ করলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠক অভিনেতা আবুল হোসেন মজুমদার। সেই সঙ্গে নবাগত চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন ফারুক মজুমদার। তিনি ইতিপূর্বে বেশ কিছু একক টিভি নাটক ও ধারাবাহিকে অভিনয় করে সুনাম আর্জন করলেও চিত্রনায়ক হিসেবে এটাই তার প্রথম কাজ। গত ১২ সেপ্টেম্বর শ্রুতি স্টুডিওতে চলচ্চিত্রটির গানের রেকর্ডিংয়ের মাধ্যমে শুভ মহরত সম্পন্ন হয়। মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের নতুন সময় এর সম্পাদক নাঈমুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসে উপস্থিত ছিলেন মুসলিম কালেকশন এর স্বত্তাধিকারী মুসলিম আহমেদ, রেডিও স্বদেশ ডট নেটের ব্যবস্থাপনা পরিচালক ও স্বদেশ নিউজ ২৪ ডট কম এর সম্পাদক আর.জে. সাইমুর। নিবার্হী প্রযোজক কাওসার হোসেন রাসেল মহরত অনুষ্ঠাতে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবিসাস সভাপতি  আবুল হোসেন মজুমদার। তিনি ওয়ান ম্যান শো চলচ্চিত্রের শুভকামনা ও নবাগত চিত্রনায়ক ফারুক মজুমদারের জন্য শুভকামনা করেন।

faruk Mojumder_rjsaimur_swadeshnews24 এই চলচ্চিত্রে ফারুক মজুমদারের সহশিল্পী হিসেবে কাজ করছেন লাস্যময়ী চিত্রনায়িকা সাদিয়া আফরিন। অন্যদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক সংগ্রাম খান, চিত্রনায়িকা সামরিন। এছাড়া সামি, ডন, কিরণ কুমার, রেবেকা, প্রবীর মিত্র, আমির সিরাজী প্রমুখ। মহরত অনুষ্ঠানে হাবিব বাবুর সঙ্গীত পরিচালনায় প্রশান্ত কুমার ও চমকের কন্ঠে মিষ্টি প্রেমের একটি গানের রেকর্ডিং হয়। চলচিত্রের অন্যান্য গানে দেশের খ্যাতিমান শিল্পিরা কণ্ঠ দেবেন। চলচ্চিত্র সংশ্লিষ্ঠরা ওয়ান ম্যান শো চলচ্চিত্রটি নিয়ে আলোচনায় মুখর হয়ে উঠলেও মূলত তারা আগ্রহ প্রকাশ করেছেন নবাগত ফারুক মজুমদারকে নিয়ে। উচ্চতা, ফিগার বাহ্যিক সোন্দর্য্য ফ্যাশন ও চলাফেরার নায়কোচিত ভঙ্গী থাকার কারণে চলচ্চিত্রে নায়ক সংকটের এই সময়ে নতুন একটা সম্ভাবনার জানান দিয়েছে ফারুক মজুমদার। এখন অভিনয়ে নিষ্ঠা আন্তরিকতা ও সময়ামুবর্তিতার প্রমাণ দিতে পারলে সে হতে পারে আগামী দিনের উজ্জ্বল এক তারকা। সময় এখন শুধুই অপেক্ষার……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *