বাংলা গানের সোনালী সময় ফিরিয়ে আনতে সাংবাদিকদের প্রতি মিলন মাহমুদের আহ্বান! (ভিডিও)

Milon-Mahmud_SwadeshNews24_ আর.জে. সাইমুর : রবিবার রাজধানীর বেইলী রোডের থার্টি থ্রিতে জিসিরিজের ব্যানারে প্রকাশিত হলো ঈদ উপলক্ষ্যে কণ্ঠশিল্পী মিলন মাহমুদের নবম একক অ্যালবাম ‘অচেনা শহর’। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন  কন্ঠশিল্পী শাহেদ , জিসিরিজের  কর্ণধার নাজমুল ভূইয়া খালেদ, সচি শামস প্রমুখ। প্রকশনা উৎসবে জনপ্রিয় কন্ঠশিল্পী মিলন মাহমুদ তার বক্তব্যে টিভি চ্যানেল ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বিশেষ করে রেডিও স্বদেশ ডট নেট ও স্বদেশ নিউজ ২৪ ডট কমের প্রতি। তিনি বলেন- বাংলা গানের মান ধরে রাখতে এবং বাংলা গানের সোনালী সময় ফিরিয়ে আনতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বাংলা গানের কিছু টিভি চ্যানেলের বিরূপ আচরনের প্রতি হতাশ । সে সময় অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং রেডিও স্বদেশ ও স্বদেশ নিউজ ২৪ ডট কমের সম্পাদক- আর.জে. সাইমুর সহ স্বর্না, বাপ্পি, শারমিন, ওয়াহিদ, শাওন, আশরাফ, মামুন, মোস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন।

,RJ Saimur_Milon_mahmud_RadioSwadesh ‘অচেনা শহর’ এলবামে ৮টি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো এ অ্যালবামে মেলোডি ধাঁচের তিনটি, মেলোরক দুটি, অল্টারনেটিভ একটি এবং ক্ল্যাসিকাল দুটি গান আছে।

মিলন মাহমুদের প্রথম অ্যালবাম ‘ধ্যান’ প্রকাশিত হয় ২০০৫ সালে। অন্য অ্যালবামগুলো হল ‘ভালোবাসার আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’, ‘স্বপ্ন ডানা’,‘পরবাস’ ও ‘আলিঙ্গন’। ‘মন যমুনা’ ও ‘পরবাস’ অ্যালবাম দুটি ছিল ফোক ঘরানার। তার গাওয়া ‘চলো সবাই..’, ‘আরেকটি বার হাতটি ধরো ভালোবেসে’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ক্রিকেট থিম সং ‘লাল সবুজের পতাকা’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।

অ্যালবামের সাতটি গানের কথা ও সুর মিলন মাহমুদের। একটি গানটি লিখেছেন আলী আসগর। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন সচি শামস । ইতোমধ্যে অ্যালবামটির টাইটেল ট্র্যাক ‘অচেনা শহর’ এবং ‘অসময়’- এর মিউজিক ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।

জনপ্রিয় কন্ঠশিল্পী মিলন মাহমুদ ও আর.জে. সাইমুর এর সরাসরি সাক্ষাতকার ও আলাপচারিতার  ভিডিওটি রেডিও স্বদেশে ডট নেটের সৌজন্যে স্বদেশ নিউজ 24 ডট কমের পাঠকদের জন্য দেওয়া হলো- https://www.youtube.com/watch?v=t3AOHCLbZq8&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *