Swadeshnews24গতকাল সোমবার রাতে রাজধানীর লেকশোর হোটেলে পার্টনার অ্যাওয়ার্ড নাইট ২০১৪ অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করল মাইক্রোসফট বাংলাদেশ। দেশের পাঁচ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে অ্যাওয়ার্ড তুলে দেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক এ সফটওয়্যার জায়ান্ট।
বেস্ট কমএফপিডি রিসার্চ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বাইনারি লজিক, বেস্ট ওপেন রিসেইলারে পেয়েছে কর্পোরেট প্রযুক্তি বাংলাদেশ, বেস্ট ওপেন ডিস্ট্রিবিউটর ক্যাটাগরিতে কম্পিউটার সোর্স লিমিটেড, বেস্ট সিওইএম এ্যান্ড এফপিপি ডিস্ট্রিবিউটরে পুরস্কৃত হয়েছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং বেস্ট লাইসেন্সিং সলিউশন পার্টনার ক্যাটাগরিতে টেক এ্যান্ড গ্লোবাল প্রাইভেট লিমিটেডকে পুরস্কৃত করা হয়েছে। সর্বমোট পাঁচটি ক্যাটাগরি ভাগ করে সেরা প্রতিষ্ঠানগুলোকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির অ্যাওয়ার্ড প্রাপ্তদের ক্রেস্ট দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি জানান, তথ্যপ্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফট সবসময় এ খাতে অনুপ্রেরণা দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *