দেশব্যাপী তথ্যপ্রযুক্তির অধিকতর সম্প্রসারন, উন্নয়ন ও এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একযোগে কাজ করবে। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনগোষ্ঠী তৈরী এবং তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবহারকে বহুমাত্রিকতায় উন্নীত করে তরুণ প্রজন্মকে সম্পৃক্তকরণের নানাবিধ কার্যক্রম বিসিএস এবং আইসিটি বিভাগ গ্রহণ করবে।
সোমবার বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) এর কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাতকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব শ্যামসুন্দর শিকদার এ অভিমত ব্যক্ত করেন।
বিসিএস এর মহাসচিব নজরুল ইসলাম মিলন, কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমেদ লাভলু, পরিচালক আলী আশফাক, সমিতির সিলেট শাখা কমিটির চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক মো: শাহ আলম সিদ্দিকী এবং ICT বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) শ্যামা প্রসাদ ব্যাপারী এ সময় উপস্থিত ছিলেন।
BCS প্রতিনিধিরা সমিতির বর্তমান কর্মকান্ড সম্পর্কে তাকে অবহিত করার পাশাপাশি বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত পরিকল্পনার কথা জানান। সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে BCS এর সাথে নিবিড়ভাবে কাজ করবে ICT বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *