অনলাইন অডিও ডিস্ট্রিবিউশন প্লাটফর্ম সাউন্ডক্লাউডে ফ্রি সাউন্ড লাইব্রেরি খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। লাইব্রেরিতে যোগ করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানের অডিও ফাইল, এমনকি মহাকাশযানের রেকর্ড করা শব্দ। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাউন্ডক্লাউডে নাসার অ্যাকাউন্টে এর মধ্যেই যোগ করা হয়েছে ৬০টি অডিও ক্লিপ। তবে বন্ধ রাখা হয়েছে অডিও ফাইলের নীচে কমেন্ট রাখার অপশন। এ ব্যাপারে নাসার বক্তব্য, “স্পেস শাটল লঞ্চের গর্জন থেকে শুরু করে নীল আর্মস্ট্রংয়ের সেই ঐতিহাসিক বক্তব্য ওয়ান স্মল স্টেপ ফর এ ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড-ও শুনতে পারবেন আপনি।” নাসার ফ্রি পিকচার লাইব্রেরির সঙ্গে পাশাপাশি চলবে সাইন্ড লাইব্রেরি। লক্ষণীয় বিষয় হল, মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘অডিও এমবেডিং’ চালু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন সাউন্ড লাইব্রেরি চালু করল নাসা। Post navigation ওয়ালটনের নতুন মোবাইল প্রিমো এস-থ্রি দেশ ও জাতির জন্য ক্ষতিকর ফেসবুক পেজ বন্ধ করছে সরকার