pb_sm_621999901

পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার তিনটি শিল্প কারখানাকে ৪৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

এর মধ্যে দু’টি কারখানার মালিকানা জেলা বিএনপির সহ সভাপতি ও ফতুল্লা থানা কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর সোমবার (০৮ ডিসেম্বর) কারখানার মালিকদের ডেকে এ দণ্ড দেন।

পরিবেশ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও নিয়মিত এসপিএম পরীক্ষার ফলাফল দাখিল না করে কারখানা পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে ফতুল্লার লালপুরের শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইল মিলস লি. ও জালাল আহম্মেদ স্পিনিং মিলস লিমিটেডকে ৩০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ দুটি কারখানার মালিকানায় রয়েছেন বিএনপি নেতা শাহ আলম।

একই অভিযোগে ফতুল্লার পুলিশ লাইন এলাকায় ন্যাশনাল টেক্সটাইলকে ১৮ লাখ টাকা দণ্ড দেওয়া

Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *