Breaking
Tue. Jul 14th, 2026

চলতি মাসের শেষে আরও দুটি শৈত্য প্রবাহ

চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে আরও এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই সময় দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আবহাওয়া অধিদফতরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দেশের নদনদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া প্রধান নদনদীতে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।

Post by আশিকুর রহমান চৌধুরী স্বদেশনিউজ২৪.কম

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *