কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোট কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। ৫০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৮শ’ ১ জন। রিটার্নিং কর্মকর্তা ডক্টর অনুপম সাহা জানান, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত রিয়াজ উল-আলম, বিএনপি সমর্থিত মেরাজ আহমেদ মাহিন চৌধুরী এবং জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী ফজলুল্লাহ মোহাম্মদ হাসান। উল্লেখ্য, গত ১১ আগস্ট রামু উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আহমেদুল হক চৌধুরী ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। Post navigation চট্টগ্রামে ১০ মিনিটে দুই ভাইকে পিটিয়ে হত্যা গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ॥ আহত ৫ গ্রেফতার ১